অসুস্থ আওয়ামী লীগ নেতা হানিফকে দেখতে অ্যাপোলো হাসপাতালে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শুক্রবার অসুস্থ নগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফকে দেখতে নগরীর অ্যাপেলো হাসপাতালে যান।
শেখ হাসিনা তার বোন শেখ রেহেনাকে সাথে নিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে অ্যাপোলো হাসপাতালে পৌছান এবং মোহাম্মদ হানিফ ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। শেখ হাসিনা এ সময় তার চিকিৎসার বিষয়ে বিভিন্ন খোঁজ খবর নেন। তিনি প্রায় পৌণে এক ঘন্টা সেখানে অবস্থান করেন।
শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, সাবেক সাংসদ একেএম রহমতউল্লাহ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা টিপু মুন্সী এ সময় উপস্থিত ছিলেন।
