জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরা থানা আ. লীগের বিভিন্ন কর্মসূচি পালন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ডেমরা থানার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে দোয়া, মিলাদ, গণভোজ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
এসব কর্মসূচির উদ্বোধন করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাংসদ আব্দুর রাজ্জাক বলেন, ‘১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডের বিচারের রায় কার্যকর না করে সরকার জাতি সঙ্গেও নির্মম আচরণ করছে। এ জন্য আর কারও কাছে বিচার দাবি করি না। আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে বঙ্গবন্ধু হত্যার বিচার করা হবে’।
ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবু, মাতুয়াইল ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান, সারুলিয়া ইউনিয়নের সভাপতি সাইদুল ইসলাম, অ্যাডভোকেট মাসুদ, আব্দুল আজিজ প্রধান প্রমুখ।
