২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ সেপ্টেম্বরের মধ্যে ধলেশ্বরী সেতু নির্মাণ কাজ শুরু না হলে টাঙ্গাইল অচল করে দেওয়ার হুমকি

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপনের আট মাস পরও টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী সেতু নির্মাণ কাজ শুরু হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ধলেশ্বরী সেতু বাস্তবায়ন সংগ্রাম কমিটি আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ব্রীজের নির্মাণ কাজ শুরুর ব্যবস্থা নেওয়া না হলে টাঙ্গাইল অচল করে দেওয়ার হুমকি দিয়েছে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

এতে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তারেক শামস খান হিমু।

আরো উপস্থিত ছিলেন পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুব আলম মল্লিক, মহানগর পুস্তক বাঁধাই শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বাধীন খান তালুকদার, মিরুজ্জামান খান, মনির হোসেন খান, নাসিরউদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিগত নির্বাচনের আগের প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী ২০০৫ সালের ২৭ ডিসেম্বর ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু এখনো প্রাক্কলন ব্যয় নির্ধারণ, মাটির গুণাবলী পরীক্ষা বা নদী শাসনের কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। ফলে নাগরপুরবাসীর প্রাণের দাবির ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মিথ্যায় পরিণত হয়েছে।