২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাংলাদেশ - ভারত সচিব পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

বাংলাদেশ ও ভারতের মধ্যে দু দিনব্যাপী স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। দ্বিপাক্ষিক এ বৈঠকে বাংলাদেশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে নিরীহ বাংলাদেশীদের গুলি করে হত্যার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

দ্বিপাক্ষিক এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র সচিব সফর রাজ খান। অন্যদিকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভিকে দু¹াল। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে নিরাপত্তা, সীমান্তে কাঁটাতারের বেড়া, অবৈধ অভিবাসন, সীমান্ত অপরাধসহ বিভিন্ন বিষয়ও স্থান পাবে বলে সূত্র জানিয়েছে।

বৈঠকের আগে ভারতের স্বরাষ্ট্র সচিব ভিকে দু¹াল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সাথে সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, শনিবার দ্বিতীয় দিনের বৈঠক অনুষ্ঠিত হবে এবং এর আগে শুক্রবার ভারতীয় প্রতিনিধি দল সুন্দরবন সফর করবেন।

দুই প্রতিবেশী দেশের মধ্যে সর্বশেষ স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক গত বছরের ২৭ - ২৮ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।