২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“শান্তির স্বপক্ষে নীলিমা” র পরবর্তী মানববন্ধন কর্মসূচী বৃহস্পতিবার

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া রপরিবারের পক্ষ থেকে “শান্তির স্বপক্ষে নীলিমা” শীর্ষক ধারাবাহিক মানববন্ধন কর্মসূচীর পরবর্তী মানববন্ধন বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর নাবিস্কো মোড়ে (শহীদ তাজউদ্দীন আহমেদ স্মরণী) অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 10:51 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

শাহ এএমএস কিবরিয়াসহ বিগত বছরগুলোতে গ্রেনেড ও বোমা হামলায় নিহত সকল হত্যাকাণ্ডের জাতিসংঘ তদন্ত কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে কিবরিয়া পরিবারের পক্ষ থেকে “শান্তির স্পক্ষে নীলিমা” মানববন্ধন কর্মসূচী পালন করা হচ্ছে।

আগামি কর্মসূচীতে শাহ এএমএস কিবরিয়ার পতœী বেগম আসমা কিবরিয়ার নেতৃত্বে তাঁর পুত্র রেজা কিবরিয়া, কিবরিয়ার আত্মীয়--স্বজন, গুণগ্রাহীবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ, সাপ্তাহিক মৃদুভাষণের সদস্যবৃন্দ অংশগ্রহণ করবেন। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

উক্ত কর্মসূচীতে যেকোন ধরনের নীল রংয়ের শার্ট, টি শার্ট, পাঞ্জাবী, শাড়ী, ওড়না টুপি ইত্যাদি পরিধান করে বিচারের দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করতে সর্বসাধারণের প্রতি কিবরিয়া পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হচ্ছে।