২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র করছে বিরোধী দল: মান্নান ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া মঙ্গলবার বলেছেন, বিরোধী দল দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের ষড়যন্ত্র করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিএনপির সাবেক মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ভাসানী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী এমকে আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মান্নান ভূইয়া বিরোধী দলকে ‘গুণ্ডা’ হিসেবে উল্লেখ করেন।

মান্নান ভূঁইয়া প্রয়াত ব্যারিস্টার সালাম তালুকদারের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, তালুকদার দুর্দিনে দলের দায়িত্বভার গ্রহণের মাধ্যমে বিএনপিকে সঠিক পথে এগিয়ে নিয়ে গেছেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর রায়, প্রধানমন্ত্রীর মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বরকতউল্লা বুলু, বস্ত্র ও পাট মন্ত্রী শাহজাহান সিরাজ, সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন।