২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের সালথায় সার্কাস প্রদর্শনী নিয়ে বিএনপি ও ইসলামী ঐক্যজোট মুখোমুখি

নগরকান্দা উপজেলার সালথা থানার সালথা উচ্চ বিদ্যালয় মাঠে সার্কাস প্রদর্শনীর আয়োজন নিয়ে স্থানীয় বিএনপি ও ইসলামী ঐক্যজোট (আমিনী) মুখোমুখি অবস্থান নিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

মঙ্গলবার বিকেলে সালথা বাজারে সার্কাস প্রদর্শনী বন্ধের দাবিতে ইসলামী ঐক্যজোট এক সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন মাওলানা জহুরুল হক, মাওলানা খলিলুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে ইসলামী ঐক্যজোটের নেতা কর্মীরা সালথা থানা ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

অপরদিকে সার্কাস প্রদর্শনীর আয়োজক সালথা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সালথা থানা বিএনপির সভাপতি আতিয়ার রহমান কবীরের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সার্কাস প্রদর্শনীর পক্ষে সালতা বাজারে সমাবেশ ও মিছিল করে। এক পর্যায়ে উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে পুলিশী তৎপরতায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আব্দুল হান্নান ও সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই স্কুল কর্তৃপক্ষ বুধবার থেকে ৭দিনের সার্কাস প্রদশনীর আয়োজন করেছে।