ঢাকা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা বুধবার
ঢাকা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা বুধবার বিকাল সাড়ে ৪ টায় বঙ্গবন্ধু এভিনিউ এর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি, সাবেক মেয়র মোহাম্মদ হানিফের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে সম্বর্ধনা ও ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৪ টায় সোহরাউয়ার্দী উদ্যান থেকে এক শোক র্যালী বের হবে। এটিকে সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
