২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণফোরামের গণসংযোগ কর্মসূচি মঙ্গলবার

জাতীয় ঐক্যমঞ্চ ও গণফোরামের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫ টায় লঞ্চ টার্মিনাল (সদরঘাট) থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির উদ্বোধন করবেন সংগঠনের সভাপতি ড. কামাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 04:36 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

গণসংযোগ কার্যক্রম লঞ্চ টার্মিনাল থেকে লোহারপুল (সূত্রাপুর) হয়ে আলম মার্কেটে গিয়ে শেষ হবে।

এদিকে গণফোরামের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে সংগঠনটির সোমবার সন্ধ্যা ৭ টায় নিউমার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেট চত্বরে পূর্ব নির্ধারিত গণসংযোগ কর্মসূচি স্থগিত করা হয়েছে।