২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরের ৪৩ আওয়ামী লীগ নেতার জামিন লাভ

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার দাবিতে জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগের মিছিলে হামলা সংশ্লিষ্ট ঘটনায় বিএনপির দায়ের করা পাল্টা মামলায় স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ ৪৩ আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীকে হাইকোর্ট আগাম অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 11:07 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিএনপি নেতা মোহাম্মদ আলাউদ্দিন ও হারুনুর রশিদ মামলা দুটি দায়ের করেছিলেন।

বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ ও বিচারপতি মোহাম্মদ মিফতাহউদ্দিন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এই নেতা-কর্মীদের জামিন মঞ্জুর করেন।

জামিনের আবেদনে উল্লেখ করা হয়, মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর মাজারে ১০ আগস্ট স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার দাবিতে একটি মিছিল বের করা হয়। এই মিছিলে স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায়।

এই ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা দায়ের করতে গেলে মেলান্দহ থানা পুলিশ মামলা নেয়নি। উপরন্তু স্থানীয় বিএনপির নেতারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা--কর্মীদের বিরুদ্ধে মেলান্দহ থানা ভাংচুর ও মারামারির অভিযোগে দুইটি মামলা দায়ের করেন।