২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ২ লাখ ৪৫ হাজার ১৪৯ জন নতুন ভোটার

ফরিদপুর জেলায় নতুন করে ভোটার তালিকা প্রণয়নের কাজ রোববার শেষ হয়েছে। এখানে নতুন ভোটার হয়েছেন দুই লাখ ৪৫ হাজার ১৪৯ জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 10:45 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বারী বিডিনিউজকে জানান, নতুন ভোটার তালিকায় চার হাজার ৪৮১ জনের নাম সংশোধন করা হয়েছে এবং নাম বাদ পড়েছে আরো ৩৬ হাজার ৬১৮ জনের। তিনি আরও জানান, শতকরা দুইজনের নাম অন্তর্ভুক্তি থেকে বাদ থাকতে পারে।

এদিকে চরভদ্রাসন উপজেলার ডাঙ্গি গ্রামের দুই শতাধিক ভোটার রোববার পর্যন্ত তালিকাভুক্ত হননি। এসব ভোটাররা গত ৪৫ বছর ধরে চরভদ্রাসনের ভোটার হলেও এই বছর তাদের নাম পার্শ্ববর্তী সদরপুর উপজেলায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ  নেওয়া হয়। এর প্রতিবাদ স্বরূপ তারা ভোটার হওয়া থেকে বিরত থাকেন।