২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপি সভাপতির বক্তব্যের প্রতিবাদে ভারতীয় উপ-হাইকমিশনারের কাছে স্মারকলিপি

বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের বক্তব্যের প্রতিবাদে স্থানীয় উন্নয়ন সংস্থাগুলোর জোট কোয়ালিশন ফর লোকাল এনজিও’স, বাংলাদেশ (সিএলএনবি) রোববার বিকেলে চট্টগ্রাম শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 10:27 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সিএলএনবি চেয়ারম্যান হারুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বামদল নেতা ফয়েজ হোসেন, শ্রমিক নেতা ছিদ্দিকুল ইসলাম ও মিনা হক।

সমাবেশে বক্তারা বলেন, রাজনাথ সিংয়ের উস্কানীমূলক বক্তব্যের কারণে আঞ্চলিক পরাশক্তি ভারত ও তার জনগণের সাথে বাংলাদেশের জনগণের দূরত্ব বৃদ্ধি পেয়েছে। তার বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল।

বক্তারা রাজনাথ সিংয়ের বক্তব্য প্রত্যাহারসহ নিঃশর্ত ক্ষমা প্রার্থণার দাবি জানান।

সমাবেশ শেষে ঘেরাও কর্মসূচি পালনের জন্য একটি মিছিল ভারতীয় উপ-হাইকমিশন অভিমুখে রওনা হলে পুলিশ এতে বাঁধা দেয়। পরে সিএলএনবি’র একটি প্রতিনিধি দল উপ-হাইকমিশনারকে (চট্টগ্রাম) একটি স্মারকলিপি দেয়।