সোমবার বিরোধী দলীয় আইনজীবীদের ২ মিনিটের নীরবতা কর্মসূচি
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সোমবার বিকেল ৫টা ২২ মিনিটে সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) প্রাঙ্গণে ২ মিনিটের নীরবতা কর্মসূচি পালন করবে।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জোট সরকারের ব্যার্থতার প্রতিবাদে এই নীরবতা কর্মসূচি পালন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
