২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির উদ্দিন মনুর জানাজা অনুষ্ঠিত

সন্ত্রাসীদের গুলিতে নিহত মিরপুর থানার ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সহ - সভাপতি হাজী মনির উদ্দিন মনুর নামাজে জানাজা রোববার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউতে অনুষিঠত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 05:13 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

রোববার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানাজা শেষে নিহতের কফিন নিয়ে একটি শোক মিছিল গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করে।

জানাজা ও শোক মিছিলে অংশগ্রহন করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, যুগ্ম - সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জাহাঙ্গীর আহম্মেদ, গোলাম সারোয়ার মামুন, এডভোকেট তাপস পাল, শামীম শাহরিয়ার, সালেহ মোহম্মদ টুটুল, আশীষ মজুমদার, আব্দুল হাই, ইকবাল হোসেন, মোবাশ্বের চৌধুরী, দেবাশীষ বিশ্বাস, ফরিদুর রহমান খান ইরান ও আরিফুর রহমান টিটু প্রমুখ।

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিরপুর থানার ১২ নং ওয়ার্ডে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণের অনুষ্ঠানে একদল সন্ত্রাসী মনুকে গুলি করে হত্যা করে।