২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোকাবহ ১৫ আগস্ট, সারাদেশে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে

স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩১ তম শাহাদাৎ বার্ষিকী মঙ্গলবার সারাদেশে পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 09:43 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

১৯৭৫ সালের এইদিনে একদল উচ্চাভিলাষী উচ্ছৃঙ্খল সেনা সদস্য বাঙালি জাতির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

শোকাবহ এ দিনটিতে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও সমবেদনা প্রকাশ করছে।

এ উপলক্ষে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী পালন করছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয়সহ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর বিচারের রায় অবিলম্বে কার্যকর ও সরকারী ছুটি পুনর্বহালের দাবিতে সকাল ৬ টা থেকে  বেলা ১২টা পর্যন্ত দেশব্যাপী সর্বাÍক হরতাল।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে হরতাল শেষে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, বনানী গোরস্থানে শহীদদের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল, মসজিদ - মন্দির - গীর্জায় প্রার্থনা এবং দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ।

এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে  টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধার্ঘ নিবেদন এবং জিয়ারত।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে বুধবার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল ও মোনাজাত এবং বিকাল ৪টায় স্মরণসভার আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

বঙ্গবন্ধু হত্যার ৩০ বছর পরও আজও ওই ঘৃণ্য অপরাধের বিচার হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এর বিচার কাজ শুরু হলেও এখনো এই মামলার সুরাহা হয়নি।

বঙ্গবন্ধু হত্যাকা-ের পর ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।

জোট সরকার ক্ষমতায় আসার পর ১৫ আগস্টের ছুটি বাতিল করা হয়েছে। সরকারিভাবেও দিনটিকে আর পালন করা হচ্ছে না।