শিক্ষা প্রতিষ্ঠান দলীয় রাজনীতি মুক্ত হওয়া উচিত: শিক্ষাবিদদের আহ্বান
দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ গড়ার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয় রাজনীতির উর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন।
তারা সমাজের মধ্যকার বিভাজন এড়াতে মাধ্যমিক পর্যন্ত একীভূত শিক্ষা ব্যবস্থা চালু রাখা এবং আকর্ষণীয় বেতনে বিশ্ববিদ্যালয়ের øাতকদের আকৃষ্ট করাসহ শিক্ষা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব আরোপ করেন।
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতিকে উৎসাহিত করে রাজনৈতিক দলগুলো ঠিক কাজ করছে না। শিক্ষার্থীদের মধ্যে দলীয় রাজনীতি বন্ধ করা উচিত বলেও তিনি উল্লেখ করেন।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় সোমবার দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদরা এসব মতামত প্রদান করেন। ‘রূপকল্প ২০২১ এর পঞ্চম লক্ষ্য: দক্ষ ও সৃজনশীল জনশক্তি’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. আসাদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড (ঢাকা) সাবেক চেয়ারম্যান শাহেদা ওবায়েদ, আহসানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান।
