২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার হতে ইচ্ছূকদের যোগাযোগের সুবিধার্থে নির্বাচন কমিশনের ফোন নম্বর প্রদান

চলমান ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগের জন্য নগরবাসী নিজ নিজ এলাকার নির্বাচন কমিশন (ইসি) ও ঢাকা সিটি কর্পোরেশন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 10:10 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নির্বাচন কমিশন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

ঢাকা মহানগরীতে বসবাসকারী যে কোন বাসিন্দা কোন কারণে তাদের নাম তালিকায় অর্ন্তভূক্ত করতে বা তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে ঢাকা জেলার চার জেলা নির্বাচন কর্মকর্তা (ডিইও) বা রেজিস্ট্রেশন কর্মকর্তা এবং ১৫ জন থানা নির্বাচন কর্মকর্তা বা সহকারী রেজিস্ট্রেশন কর্মকর্তাদের মধ্যে নিজ নিজ এলাকার কর্মকর্তার সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারবেন।

চার জেলা নির্বাচন কর্মকর্তার ফোন নাম্বার হলো - ডিইও - ১: ৮৩৫৯৯৫৮, ডিইও - ২: ৮৩৫৭১৪৬, ডিইও - ৩: ৯১১২৬৪০ এবং ডিইও - ৪: ৮১২৪১৬২।

সহকারী নির্বাচন কর্মকর্তাদের ফোন নম্বর হলো - লালবাগ: ৯৩৪৮৮২৩, কোতয়ালী: ৯৩৫৯২৫৫, সূত্রাপুর: ৯৩৫০৫৬৬, ডেমরা: ৯৩৫৪৮৪৬, মতিঝিল: ৮৩১৩০১০, সবুজবাগ: ৮৩৫৬৮২৩, ধানমন্ডি: ৯১১৫৬৪৯, রমনা: ৯১১৪২৭৯, গুলশান: ৮১১২০৫৬, ক্যান্টনমেন্ট: ৮১২০৫১৯, উত্তরা: ৮১১৫১৪৮, মোহাম্মদপুর: ৯১১৭৯১৬, তেজগাঁও: ৮১২০১০৪, মিরপুর: ৮১২৬২০১, পল্লবী: ৮১২৬২০২।

এছাড়াকেও ইচ্ছা করলে নির্বাচন কমিশন সচিবালয়ে অবস্থিত পর্যবেক্ষণ কেন্দ্রের ৮১২৯৩২৫ ও ৯১২৯০৩৩ নম্বরেও যোগাযোগ করতে পারবেন।

আইন অনুযায়ী ভোট গ্রহণের একদিন আগেও যে কোন বৈধ ব্যাক্তি ভোটার হিসেবে তালিকায় তার নাম অর্ন্তভূক্ত করতে পারবে।