জামায়াতের উচ্চ পর্যায়ের বৈঠক: বিএনপি’র সাথে আসন ভাগাভাগি এবং এরশাদকে জোটে নেয়া নিয়ে আলোচন
জামায়াতে ইসলামী বাংলাদেশের এক উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক শনিবার রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতের সহকারী সম্পাদক আব্দুল কাদের মোল্লা বিডিনিউজকে বলেন, জামায়াত নেতাসহ সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা এবং জেলা পর্যায়ের আমিরসহ প্রায় ২০০ নেতা বৈঠকে অংশ নেন।
মোল্লা জানান,আসন্ন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীরাও এই বৈঠকে অংশ নেন এবং তাদের কৌশল নিয়ে আলোচনা করেন। প্রধানত আসন্ন নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠকটি করা হয়।
অপর একটি সূত্র জানায়, কিছু জেলার আমির চার দলীয় জোটে জাতীয় পার্টির অন্তর্ভূক্তির বিরুদ্ধে কথা বলেছেন। তবে আব্দুল কাদের মোল্লাএ বিষয়টি অস্বীকার করেন।
তিনি দাবি করেন বৈঠকে জাতীয় পার্টির কোন বিষয় নিয়ে আলোচনা হয়নি। বৈঠকে কি আলোচনা হয়েছে তা চার দলীয় জোটের সাথে বেঠক শেষে সংবাদ মাধ্যমকে জানানো হবে।
আব্দুল কাদের মোল্লা জানান, বিএনপি যেহেতু জাতীয় পার্টির বিষয় নিয়ে জোটের শরিকদের সাথে আলোচনা করেনি সেহেতু আমরাও বিষয়টি এড়িয়ে গিয়েছি।
সূত্র জানায়, বৈঠকটি মগবাজার আল ফালাহ মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে দুপুর ১.৪৫ মিনিটে শেষ হয়েছে।
সরকারী সূত্র জানায়, বৈঠকে বক্তারা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে জোট প্রার্থীদের মধ্যে জামায়াতের জন্য ৫০টির বেশি আসন দাবি করেছেন।
