গাজীপুরে ছাত্র সমাজ কর্নেল অলির কুশপুত্তলিকা পুড়িয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করার প্রতিবাদে বৃহস্পতিবার জেলা ছাত্রসমাজ শহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্নেল (অব.) অলি আহমদের কুশপুত্তলিকা পুড়িয়েছে।
এরআগে তারা শহরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করে।
বিকালে স্টেশন রোড থেকে ছাত্র সমাজের মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে করে বটতলায় শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র সমাজ নেতা শেখ মোহাম্মদ মাসুদ, শাজাহান মোল্লা, হাসান সারোয়ার সুজন, অনিল কুমার, আজিজ আহমদ প্রমুখ।
