সিলেট চেম্বার অব কমার্স এর সভাপতিকে বরখাস্ত
সিলেট চেম্বার অব কমার্স এর সভাপতি ফারুক আহমদ মিসবাহকে বাণিজ্য মন্ত্রণালয় তার পদ থেকে ছয় মাসের জন্য বরখাস্ত করেছে।
সংগঠনটির পরিচালক ও বিএনপি নেতা নাসিম হোসাইন ও ফারুক মাহমুদ চৌধুরী বিডিনিউজকে জানান, ১৭ লাখ টাকার আর্থিক অনিয়ম তদন্তে গঠিত এক কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়েছে।
তবে ফারুক আহমদ মিসবাহ অভিযোগ করে বলেন, সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের পরিচালক প্রভাব খাটিয়ে তাকে বরখাস্ত করেছেন।
প্রসঙ্গত এক সপ্তাহ আগে বিএনপি’র নেতা নাসিম হোসাইন তাকে চার মাসের জন্য দেশ ছেড়ে চলে যাবার নির্দেশ দিয়ে বলেন, নতুবা এর মাশুল দিতে হবে। তবে নাসিম এই অভিযোগ অস্বীকার করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের বরখাস্তের নির্দেশের ব্যাপারে কোন আইনী পদক্ষেপ নেবেন কিনা সে বিষয়ে মিসবাহ বিডিনিউজের প্রতিনিধিকে বলেন, চিন্তা করে পরে সিদ্ধান্ত নেব।
