ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের হাতে এক ছাত্র আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বুধবার রাতে ছাত্রদল কর্মীদের হাতে এক ছাত্র গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্রের নাম শাহীন, বাণিজ্য অনুষদের মাস্টার্সের ছাত্র এবং ৪১২ নম্বর রুমে থাকেন।
জানা গেছে, বুধবার রাত প্রায় পৌণে ২ টায় মোবাইল চুরির অভিযোগে শাহীনকে ছাত্রদল কর্মীরা মারধর করে। তবে তাদের নাম জানা যায়নি।
জানা যায়, রাজনৈতিক ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে। শাহীন একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন। এরপর তিনি ছাত্রদলে যোগ দেয়। কিছুদিন আগে তিনি আবার ছাত্রলীগে যোগদানের চেষ্টা করছিলেন। এ ঘটনার জের ধরেই এই মারধরের ঘটনা ঘটেছে।
