জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে ৫ জন আহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবীতে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে উভয় পক্ষের ৫ নেতা-কর্মী আহত হয়েছে।
আহতদের মধ্যে ছুরিকাহত একজনকে আশংকাজনক অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি সোহেল পারভেজকে সভাপতি এবং মাহমুদ নাসের জনিকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা থাকলেও তা না করায় বিক্ষুব্ধ কর্মীরা ৩১ জুলাইয়ের মধ্যে কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে সময় বেঁধে দেয়। এ বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার ক্যাম্পাসের মেহের চত্বরে সভাপতি ও সাধারণ সম্পাদক সাধারণ কর্মীদের ক্ষোভের মুখে পড়েন। এক পর্যায়ে সভাপতি ও সাধারণ গ্র“পের মধ্যে সংঘর্ষ শুরু হলে তিনজন আহত হয়।
আহতরা হলেন সজীব (সরকার ও রাজনীতি বিভাগ, ৩০ তম ব্যাচ), পুলক (ইংরেজি, ৩০ তম ব্যাচ) এবং চিশতী (আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ, ৩০ তম ব্যাচ)।
এদিকে একই ঘটনার জের ধরে ক্যাম্পাসের বটতলা এলাকায় সভাপতি গ্র“পের কর্মীরা সাধারণ সম্পাদক গ্র“পের এক কর্মীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত আশিককে (আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ, ৩৪ তম ব্যাচ) আশংকাজনক অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে ছাত্রলীগের সংঘর্ষ চলাকালে ছাত্রদলের নেতা-কর্মীরা জাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবকে পিটিয়ে গুরুতর আহত করে।
সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি বিডিনিউজকে বলেন, সভাপতি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহসান বিডিনিউজকে বলেন, প্রশাসন কোন বিশৃঙ্খলা মেনে নেবে না। কোনরকম দ্বন্দে না জড়ানোর জন্য তিনি ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
