২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জনসংহতি সমিতির সমর্থক গুলিতে খুন, এক সপ্তাহে ৪ জনের প্রাণহানি

পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে রোববার সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির একজন সমর্থক খুন হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলার লক্ষীছড়ির বর্মাছড়ি ইউনিয়নের দুর্গম ডংগুপাড়া এলাকায় অজ্ঞাতনামা অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা চাঁদার দাবিতে মিলন কুমার চাকমা নামে এক ব্যাক্তিকে (১৯) গুলি করে হত্যা করে।

পুলিশ সোমবার নিহতর লাশ উদ্ধার করে লক্ষীছড়ি থানায় নিয়ে আসে। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি।

জনসংহতি সমিতির জেলা কমিটির নেতারা ওই হত্যাকাণ্ডের জন্য শান্তিচুক্তি বিরোধী গ্র“প ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট'কে দায়ী করেছে। নেতারা এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানান।

অপর দিকে, ইউপিডিএফ নেতারা ওই ঘটনার দায় দায়িত্ব অস্বীকার করেছেন।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে জেলার গুইমারার বটতলী ও পানছড়ি উপজেলার দুদকছড়া এলাকায় শান্তিচুক্তি পক্ষীয় গ্র“প এবং ইউপিডিএফ’র সদস্যদের মধ্যে সংঘর্ষে তিন জনের প্রাণহানি হয়।