২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাপুত্র জয় মঙ্গলবার দেশে আসছেন

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার দেশে আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

দলীয় সূত্র বিডিনিউজকে জানায়, সকাল সাড়ে ৮ টায় এমিরেটস এয়ারওয়েজ’র একটি বিমানযোগে তিনি ঢাকায় পৌঁছবেন। শেখ হাসিনাসহ দলের নেতা - কর্মীরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।

প্রায় তিন সপ্তাহের এই সফরকালে তিনি ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবসের’ কর্মসূচিতে অংশ নেবেন। এসময় তিনি টুঙ্গিপাড়ায়ও যেতে পারেন।

অপর একটি সূত্র জানায়, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচারের বৈঠকে অংশ নিতেই মূলত জয় দেশে আসছেন।

বাউচার বুধবার দু’দিনের সফরে বাংলাদেশ আসছেন। পরদিন বৃহস্পতিবার শেখ হাসিনার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। 

সজীব ওয়াজেদ জয় গত মে মাসে সর্বশেষ বাংলাদেশ এসেছিলেন।