২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর ও কুমিল্লা উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ

আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় দিনাজপুর - ৩ ও কুমিল্লা - ৮ আসনের উপনির্বাচনে ওইসব এলাকায় ভোটার তালিকাভূক্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারি, তাদের পরিবারের সদস্য এবং সরকারি হেফাজতে বা কারাগারে অবস্থানরত ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ওইসব ভোটারকে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের নিকট আবেদন করে ব্যালট পেপার সংগ্রহ করতে হবে।

গত ২৫ জুলাই ওই দুই আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই ওই দুই জেলার জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছে।