২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ আগস্ট আ. লীগের দেশব্যাপী অর্ধদিবস হরতাল আহ্বান

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আগামী ১৫ আগস্ট মঙ্গলবার দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬ টা থেকে বেলা ১২ টা) হরতাল আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে ১৫ আগষ্ট ‘জাতীয় শোক দিবস’ জাতীয়ভাবে পালন না করা এবং ওই দিন সরকারি ছুটি বাতিলের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।

রোববার রাতে দলের প্রেসিডিয়াম সভায় হরতালসহ ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি চুড়ান্ত করা হয়।

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার ধানমণ্ডির বাসভবন সুধাসদনে এই সভা অনুষ্ঠিত হয়।