২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন জোরদার করতে তৃণমূল পর্যায় পর্যন্ত এর বি¯তৃতি ঘটানো হবে: আ.লীগ প্রেসিডিয়ামে সিদ্ধান্ত

সংস্কার বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন আরও জোরদার করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত এর বি¯তৃতি ঘটাবে বিরোধী দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

সোমবার সকালে ১৪ দলের লিয়াজোঁ কমিটির সভায় চলমান ঐক্যবদ্ধ আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারন করা হবে।

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম প্রেসিডিয়ামের সভায় রোববার রাতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার ধানমণ্ডির বাসভবন সুধাসদনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্র বিডিনিউজকে জানান, গত ছয় দিনের পালিত পদযাত্রা, পরবর্তী সম্ভাব্য আন্দোলন কর্মসূচি, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং এর পরিপ্রেক্ষিতে আন্দোলন কৌশল নির্ধারণ ও ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উদযাপনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।