এরশাদের চারদলে যোগদানের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির চারদলীয় জোটে যোগ দেওয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। জোটের শরীকদের সাথে আলোচনা করেই জাপাকে জোটে নেওয়া হবে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চাঁদপুর জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে শনিবার রাতে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, জাপা জোটে আসায় মনোনয়ন নিয়ে তেমন কোনো সঙ্কট হবে না। কারণ তার দলের প্রাধান্য একটি নির্দিষ্ট এলাকায়।
