২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের ৩টি উপজেলায় জলাবদ্ধতার কারণে ভোটার তালিকা হালনাগাদের কাজ বিঘিœত

যশোরে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম পুরোদমে শুরু হলেও তিনটি উপজেলায় জলাবদ্ধতার কারণে ভোটার তালিকা হালনাগাদের কাজ বিঘিœœত হচ্ছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 11:31 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবদহ-সংলগ্ন তিনটি উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে জলাবদ্ধতার কারণে প্রত্যন্ত ওই এলাকায় কর্মীরা ঠিকমত পৌঁছতে না পারায় ভোটার তালিকা হালনাগাদের কাজে বিঘœ ঘটছে। পানি না কমলে জলাবদ্ধ এলাকায় নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ করা সম্ভব হবে না বলে আশংকা করা হচ্ছে।

জেলা নির্বাচন অফিসার তরফদার রজিবুল হুসাইন বিডিনিউজকে জানান, এবার যশোর জেলায় ভোটার তালিকা হালনাগাদ করার কাছে মোট দুই হাজার ৮১১ জন সহায়ক কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।