জেইসি সভায় অংশ নিতে ইরান গেছেন এফবিসিসিআই সভাপতি
তেহরানে অনুষ্ঠেয় বাংলাদেশ -- ইরান জয়েন্ট ইকনোমিক কমিশন (জেইসি) সভায় অংশ নিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মীর নাসির হোসেন রোববার ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৪-২৬ জুলাই অনুষ্ঠেয় ওই সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সফরসঙ্গী হিসেবে তিনি ইরান যাচ্ছেন।
জেইসি সভায় অংশগ্রহণের পাশাপাশি এফবিসিসিআই সভাপতি ইরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ এন্ড মাইনস -- এর নেতৃবৃন্দের সাথেও এক বৈঠকে মিলিত হবেন। এসময় তারা বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহাযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন বলে সূত্র জানায়।
সফর শেষে আগামী ২৯ জুলাই তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। তার অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করবেন এফবিসিসিআই’র সহ-সভাপতি মোহাম্মদ আলী।
