২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স’র সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স ভ­াদিমির টি ডনকোভস্কি সোমবার আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলের নেতা শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন সুধাসদনে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা স্থায়ী বৈঠকে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় শেখ হাসিনা মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তীকালে যুদ্ধবিধস্ত বাংলাদেশ পূনর্গঠন ও শিক্ষা ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতার কথা স্মরণ করেন। এছাড়া আসন্ন জি-৮ সম্মেলনে দারিদ্র বিমোচনের উপর গুরুত্ব আরোপ করার জন্যে রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট পূতিনের প্রতি আহ্বান জানান।

রাশিয়া বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে রাশিয়ার রাষ্ট্রদূত জানান।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এমপি, সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আহমেদ, আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।