২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে রাজশাহী বিভাগের বাকি ১৪ জেলার সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে ৮ জুলাই শনিবার থেকে রাজশাহী বিভাগের বাকি ১৪টি জেলা এবং মহানগর কমিটির সঙ্গে বৈঠক করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৮ জুলাই শনিবার রাজশাহী জেলা ও মহানগর, ১১ জুলাই লালমনিরহাট ও সিরাজগঞ্জ, ১২ জুলাই বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ, ১৩ জুলাই পাবনা ও রংপুর, ১৬ জুলাই গাইবান্ধা ও জয়পুরহাট, ১৭ জুলাই নওগাঁ ও নাটোর এবং ১৮ জুলাই নীলফামারী ও কুড়িগ্রাম জেলা এবং অন্তর্গত থানা/উপজেলা ও প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।