২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ১৩জন নিহত

ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে বুধবার দুটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩জন নিহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

পুলিশ জানায়, ত্রিশাল উপজেলার জামতলা এলাকায় বেলা ১১টার দিকে একটি বালু বোঝাই ট্রাক উল্টে কমপক্ষে ১০জন নিহত হয়। এ ঘটনায় আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর দুর্ঘটনাটি ঘটে ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায়। এতে তিনজন নিহত ও আরো বেশ ক’জন আহত হয়।