২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদ মোশাররফের বিধবা স্ত্রীকে বরাদ্দকৃত বাড়িতে বসবাসের অনুমতির জন্যে রাষ্ট্রপতির কাছে আহ্বান

মুক্তিযুদ্ধের ২ নং সেক্টরের কমান্ডার এবং কে ফোর্সের অধিনায়ক খালেদ মোশাররফের বিধবা স্ত্রী বেগম সালমা খালেদকে গুলশানের বরাদ্দকৃত বাড়িতে বসবাসের অনুমতি দিতে রাষ্ট্রতির কাছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধারা আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

শনিবার মুক্তিযোদ্ধারা রাষ্ট্রপতির কাছে পাঠানো এক চিঠিতে বলেন, সরকারি বাসস্থান পরিদপ্তরের সহকারী এস্টেট অফিসার সালমা খালেদকে গুলশানের ৫৯ নং সড়কের ২০ নং বাড়িটি বসবাসের জন্যে বরাদ্দ দেন।

ওই বাড়িতে তিনি গত ২৭ বছর ধরে বসবাস করে আসছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে গত ৬ নভেম্বর ২০০৫ তারিখে সালমা খালেদকে বাড়িটির বরাদ্দ বাতিল করে ১০ দিনের মধ্যে বাড়িটি খালি করার জন্যে নোটিশ দেওয়া হয়।

রাজউকের একটি মেমোয় দেখা যায়, বাড়িটি জহুরুল নেওয়াজ সেলিম ও শাহরিন ই সালাম এর কাছে ৪ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, মানবিক কারণে বরাদ্দকৃত বাড়িটিতে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে বসবাসের অনুমতি দেওয়া হোক।

এছাড়া তারা সকল মুক্তিযোদ্ধাকে পুনর্বাসনেরও দাবি জানান।