২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খসড়া ভোটার তালিকার ফর্ম ২ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন

ব্যাপক বিতর্কের মুখে নির্বাচন কমিশন সুপ্রীম কোর্টের রায়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ খসড়া ভোটার তালিকার ফর্ম ২ ব্যবহার করে তালিকা আপডেট করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

তবে ভোটার তালিকা বিধি, ১৯৮২ এর  ধারা ২০ অনুযায়ী বাধ্যতামূলক না হওয়ায় নির্বাচন কমিশন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ না করার সিদ্ধান্তে এখনও অটল রয়েছে।

ভোটারদের নিজ দায়িত্বে ভোটার তালিকার তথ্য সংযোজন, বিয়োজন এবং সংশোধনের জন্যে ৩১ জুলাই শেষ তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিমন বলেছে, এর পর বিদ্যমান ভোটার তালিকায় ভুয়া ভোটার অন্তর্ভুক্ত থাকছে কি না তা বাড়ি বাড়ি গিয়ে যাচাই  করে দেখা হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশন বিচারপতি এমএ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পূর্ববর্তী সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ জুন অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশন বর্তমান ভোটার তালিকা দিয়েই ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলো।

সুপ্রীম কোর্টের রায় ঘোষণার প্রায় ২০ দিন পর হাইকোর্টের রায় অনুযায়ী ২০০০ সালের ভোটার তালিকা অনুসারে ভোটার তালিকা হালনাগাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হল।

কমিশনের বৈঠকে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রমে বিতর্কিত ভোটার তালিকার ২ নং ফর্ম আত্মীকরণের শর্ত রাখা হয়েছিলো।

খসড়া ভোটার তালিকা প্রণয়নের সময় এ ফর্মে ভুয়া ভোটার সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং নির্বাচন কমিশন ২ নং ফর্ম বাতিল করতে বাধ্য হয়।

উচ্চ আদালতের রায়ে ভোটারদের সম্পর্কে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহ প্রক্রিয়া অবৈধ ঘোষিত হওয়ার ফলে নির্বাচন এবং আইন বিশেষজ্ঞরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অবৈধ বলে অভিহিত করেন।

কমিশনের বৈঠকের পর নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া সাংবাদিকদের জানান, ‘বিতর্ক এড়াতে এবং জনগণের আস্থা অর্জনের জন্য’ তারা ওই বিধিটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

কমিশনের বৈঠকের উদ্ধৃতি দিয়ে ‘এই ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর জন্য’ তিনি মিডিয়াকে দায়ী করেন।

‘প্রয়োজন হলেই কেবল নির্বাচন কমিশন ২ নং ফর্ম ব্যবহার করবে’ বলে তিনি জানান। কিন্তু কিছু মিডিয়া এটিকে ‘বাধ্যতামূলক’ বলে প্রচারণা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিভ্রান্তি এড়ানোর জন্যই নির্বাচন কমিশন সিদ্ধান্ত পরিবর্তন করেছে বলে তিনি স্বীকার করেন।

বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সম্পর্কে তথ্য সংগ্রহের ব্যাপারে প্রশ্ন করা হলে ১৯৮১ সালের ভোটার তালিকা বিধির ২০ ধারা অনুযায়ী এটি বাধ্যতামূলক নয় বলে তিনি জানান।

তিনি বলেন, সংশি¬ষ্ট কর্তৃপক্ষ কোনও তথ্য যাচাই করে দেখা দরকার মনে করলে বাড়ি বাড়ি যাবে।

সাধারণ মানুষ ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কার্যালয়ে যাবে কি না তা জানতে চাওয়া হলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।