২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর আগ পর্যন্তমানুষের মায়ার বন্ধনে থেকে দেশের জন্য কাজ করে যেতে চাই: সাইফুর

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান দল থেকে পদত্যাগের কোনো তারিখ ঘোষণা না করলেও রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবেন বলে ইঙ্গিত করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 01:29 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

তিনি বলেন, জনগণের ভালোবাসাই আমার বিগত ৩০ বছরের রাজনীতির প্রতিদান। মৃত্যুর আগ পর্যন্ত আমি মানুষের এই মায়ার বন্ধনে থেকে দেশের জন্য কাজ করে যেতে চাই।

আমরা সিলেটবাসী আয়োজিত নগরীর রিকাবি বাজার মোড়ে সাইফুর রহমানের সম্বর্ধনা সভায় তিনি একথা বলেন। 

তরুণ বিএনপি নেতা ইলিয়াস আলী, শফি চৌধুরী ও ড. সৈয়দ মকবুল হোসেনের কটুক্তির প্রতিবাদে সাইফুর রহমান গত মাসে মন্ত্রীসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন।

পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় বাজেট প্রণয়ন পর্যন্ত অপেক্ষার কথা বলে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন।

সম্বর্ধনা সভায় খারাপ আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষ উপস্থিত হয়।

বক্তব্যদানকালে সাইফুর রহমান আবেগতাড়িত হয়ে পড়েন। তবে মন্ত্রণালয় অথবা দল থেকে পদত্যাগের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

তিনি ৩৪ মিনিটের বক্তব্যে বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে পড়া, গত ৩০ বছরে সিলেট ও জাতীয় উন্নয়নে তার অবদানের ফিরিস্তি তুলে ধরেন।

আমরা সিলেটবাসীর আহ্বায়ক ড.এনায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাতে ইসলামীর নেতা ফরিদ উদ্দিন চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ফজলুল হক আসপিয়া, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, আবু লেইস মবিন চৌধুরী এমপি, দিদার হোসান সেলিম এমপি ও নাসের রহমান এমপি।