মানিকগঞ্জে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত (আপডেট)
মানিকগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা -- কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জেলা ১৪ দলের ডাকে শনিবার অর্ধ দিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়।
হরতালে শহরের দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। ঢাকা -- আরিচা মহাসড়ক ছিলো হরতালের আওতামুক্ত।
হরতালের সকালে পৌরসভার চেয়ারম্যানসহ ১৪ দলের নেতা -- কর্মীরা পিকেটিং করে। শহরের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুলতানুল আজম আপেল ও যুবলীগ সভাপতি সুদেব সাহাসহ পাঁচজন নেতা -- কর্মীকে পুলিশ শুক্রবার গ্রেফতার করলে ১৪ দল এই হরতালের ডাক দেয়।
