২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নোয়াখালী আ’লীগ নেতা আহত; তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জলিলের অভিযোগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বুধবার নোয়াখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে হত্যার চেষ্টা বলে অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

চট্টগ্রামের কুমিরায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একরামুল করিমের গাড়িকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

আ: জলিল এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, “ এটা নিছক একটি দুর্ঘটনা নয়। এটা তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ঘটনা।”

তিনি আরও বলেন, জোট সরকার জনপ্রিয় নেতা ও বলিষ্ট সংগঠকদের নিশ্চিহ্ন করার জন্যে পরিকল্পিতভাবে গুলি করে ও দুর্ঘটনা ঘটিয়ে যে হত্যাকাণ্ড শুরু করেছে এটা তারই একটি ধারাবাহিকতা।

জলিল এই দুর্ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে আ’লীগের যুগ্ম সচিব ওবায়দুল কাদের আহত একরামুল করিম চৌধুরীকে দেখতে রাজধানীর ট্রমা সেন্টারে যান এবং এই নেতার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।