২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের ২২তম অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

জাতীয় সংসদের ২২তম অধিবেশনের উদ্বোধনী দিবসে বুধবার ডেপুটি স্পিকার পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলী মনোনয়ন দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সভাপতিমণ্ডলীর এই পাঁচ সদস্য স্পিকারের অবর্তমানে ক্রমানুসারে বৈঠকে সভাপতিত্ব করবেন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- বিএনপির সৈয়দ মঞ্জুর হোসেন ও জয়নাল আবেদীন ফারুক, জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন সাঈদী, জাতীয় পার্টির নূর মোহাম্মদ মণ্ডল এবং আওয়ামী লীগের রাজিউদ্দিন আহম্মেদ রাজু।