ঐতিহাসিক ৬ দফা দাবি দিবস পালিত হচ্ছে
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার সারা দেশে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হচ্ছে।
১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ‘ম্যাগনা কার্টা’ হিসেবে পরিচিত বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফার ভিত্তিতে স্বায়ত্বশাসনের দাবি উত্থাপন করেন।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ঢাকাসহ দেশের সকল আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেছে।
আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকালে ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
তিনি বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করছে। এসব কর্মসুচীর মধ্যে রয়েছে আলোচনা-সভা, শোভাযাত্রা এবং সেমিনার।
