২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ও বিরোধী দল জনগণের চাহিদা পূরণে ব্যর্থ: এরশাদ

জাতীয় পার্টির (এরশাদ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মঙ্গলবার বলেছেন, দেশের বিরাজমান সংকট মোকাবেলা করতে জাতির স্বার্থেই সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার পথে আসতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ক্রমশঃই ঘোলাটে হয়ে আসছে, কিন্তু জনগণ এ অবস্থার অবসান চায়।

এরশাদ মঙ্গলবার তার বনানির কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ও বাগেরহাটের জাতীয় পার্টির নেতাকর্মীর সাথে এক বৈঠকে এ কথা বলেন।

সমাজকর্মী ও চলচ্চিত্র ব্যক্তিত্ব হারুন--অর-- রশিদের নেতৃত্বে বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক সংগঠক ও সাবেক ছাত্রনেতা কুতুব উদ্দিন চৌধুরী সেলিম এই সভায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।

দুটি প্রধান রাজনৈতিক দল গত ১৫ বছরের বেশি সময় ধরে জনগণের চাহিদা পূরণে ব্যর্থ এবং এখন জাতীয় পার্টি তাদের সাহায্য করতে পারবে বলে এরশাদ জানান।

দলীয় নেতা কাজী ফিরোজ রশিদ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, খলিলুর রহমান চৌধুরী এবং জামাল রানা এ বৈঠকে উপস্থিত ছিলেন।