২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক শক্তির ক্ষেত্রে চীনের কাছে কারিগরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক শক্তি কাজে লাগাতে ঢাকা বেইজিংয়ের কাছে কারিগরি সহযোগিতা চেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান চীনের স্টেট কাউন্সিলর তাং জিয়াক্সুয়ানকে অনুরোধ জানিয়ে বলেন, শিল্পক্ষেত্রে ব্যাপক প্রবৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পারমাণবিক শক্তি কাজে লাগানোর প্রয়োজন রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী তিনদিনের সরকারি সফরে বর্তমানে চীনে রয়েছেন। সফরের প্রথম দিনে তিনি স্টেট কাউন্সিলরের সাথে সাক্ষাৎ করেন।

চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তাং তার দেশের নয়জন স্টেট কাউন্সিলরের একজন। চীন সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি হচ্ছে স্টেট কাউন্সিল।