২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার ১৮ আ. লীগ নেতা--কর্মীকে অন্তর্বর্তিকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট

হাইকোর্ট একটি হামলা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল কাদের মঞ্জু মোল্লাসহ ১৮ নেতাকর্মীকে ১১ জুন পর্যন্ত অন্তর্বর্তিকালীন জামিন দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

শুনানীর পর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চে বিচারপতি আনোয়ারুল হক এ আদেশ দেন।

আবেদনকারীরা রোববার সশরীরে এই জামিনের জন্যে আদালতে হাজির হন।

পুলিশের দায়িত্বে বাধা প্রদান এবং ওই এলাকায় বিদ্যুৎ বিতরণের দাবিতে আন্দোলনের সময় ব্যাপক ভাংচুর করায় ভোলা সদর থানা পুলিশ ৩১ মে স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

আবেদনকারীদের পক্ষে অ্যাডভোকেট শেখ অসাফুর রহমান এবং অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মামলা পরিচালনা করেন।