২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি’র দু’ গ্রুপের কর্মসূচি: মুন্সীগঞ্জের কলাকুপায় ১৪৪ ধারা

মুন্সীগঞ্জের নবাবগঞ্জ উপজেলার কলাকুপা ইউনিয়ন পরিষদ মাঠে একই স্থানে বিএনপি’র দু’ গ্রুপ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনের কর্মসূচী নেয়ায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 11:38 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম শাহাবুদ্দিন সোমবার রাতে এই ঘোষণা দেন।

তিনি জানান, এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, এই মাঠে স্থানীয় সাংসদ আব্দুল মান্নান জাসাসের ব্যানারে অনুষ্ঠান করতে চেয়েছিলেন। অন্যদিকে যুব দলের যুগ্ম সম্পাদক খন্দকার আবু আশছাকের সমর্থকরাও একই স্থানে অনুষ্ঠানের পরিকল্পনা করে।