২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের দুঃশাসন অবসানে গণমুক্তি আন্দোলনের কর্মসূচি ঘোষণা

বামপন্থী সংগঠনগুলোর শরীক দল গণমুক্তি আন্দোলন জোট সরকারের দুঃশাসনের অবসান ও দুই দলের বুঁর্জোয়া রাজনীতির বাইরে বিকল্প শক্তি গড়ে তুলতে সোমবার মাসব্যাপি কর্মসূচির ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

তারা নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংস্কার এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগসহ ১৭ দফা দাবি পূরণের দাবি তুলে ধরে।

গণমুক্তি আন্দোলনের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- সকল বামপন্থী রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন এবং পেশাজীবী কমিটির সাথে ১ থেকে ১০ জুন পর্যন্ত মতবিনিময়, ১২ থেকে ২০ জুন রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ এবং ২১ থেকে ৩০ জুনের মধ্যে বিভিন্ন জেলা সদরদপ্তরে জনসভা। জুলাইয়ের মাঝামাঝিতে ঢাকায় একটি সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক খালেকুজ্জামান জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংস্কার দাবি করে খালেকুজ্জামান বলেন, বর্তমান নির্বাচন পদ্ধতি  গত ১৫ বছরে নির্বাচনের সময়ে কালো টাকা, পেশীশক্তি ও ধর্মের ব্যবহার রোধ করতে পারেনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএসডি নেতা আব্দুল্লাহ সরকার, ওয়ার্কার্স পার্টির নেতা খন্দকার আলী আব্বাস, আট বাম সংগঠনের আহ্বায়ক বদরুল আলম উপস্থিত ছিলেন।