২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে জেএমবি’র বোমা হামলায় নিহত বিচারকদের সংক্ষিপ্ত পরিচিতি

জঙ্গি সংগঠন জেএমবি’র বোমা হামলায় গত বছর ১৪ নভেম্বর ঝালকাঠিতে নিহত দুজন সিনিয়র বিচারকের পরিচিতি:

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 02:47 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সোহেল আহমেদ: বাবা --  ভোলা শহরের কালীবাড়ি রোডের ডা. মনসুর আহম্মেদের পুত্র। ১৯৭১ সালের ৩০ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন তিনি। তিনি ১৯৯৮ সালের ২১ জুন জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। তার স্ত্রী ও তিন বছরের এক পুত্র সন্তান বর্তমান। মৃত্যূকাল পর্যন্ত তিনি ঝালকাঠির নলছিটি সিনিয়র সহকারী জজ আদালতে কর্মরত ছিলেন।

জগন্নাথ পাঁড়ে: বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের রাম নারায়ন পাঁড়ের পুত্র। তিনি ১৯৭৩ সালের ১৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। মৃত্যূকাল পর্যন্ত তিনি ঝালকাঠি সদর সিনিয়র সহকারি জজ আদালতে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও তিন বছরের এক পুত্র রেখে গেছেন।