২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে জেনারেল ইব্রাহিমের সাক্ষাত

মেজর জেনারেল (অব.) সৈয়দ এম. ইব্রাহিম, বীর প্রতীক শনিবার রাতে সংসদের বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 10:35 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

দলীয় সূত্র জানায়, শনিবার রাতে জেনারেল (অব.) ইব্রাহিম ধানম-ির সুধাসদনের কার্যালয়ে সাক্ষাত করেন।

তবে তাদের ওই সাক্ষাতকারের সময় ছিলো খুবই সংক্ষিপ্ত।

এ বিষয়ে জেনারেল (অব.) ইব্রাহিম সাংবাদিকদের জানান, পার্বত্য চট্টগ্রামের ওপর লেখা তার একটি বাংলা বই আছে। ওই বইয়ের ইংরেজী সংস্করণের প্রয়োজনে তিনি শেখ হাসিনার সাক্ষাতকারের সময় প্রার্থনা করেন।

তিনি জানান, শেখ হাসিনা বিষয়টি মন দিয়ে শোনেন। তিনি তাকে বলেন, এ বিষয়ে তিনি পরে সিদ্ধান্ত জানাবেন।