উগ্রপন্থি অতৎপরতার ফলে বিশ্ববাসী মুসলমানদের সন্দেহের চোখে দেখছে: ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকশিনার আনোয়ার চৌধুরী শনিবার বলেছেন, গুটিকয় উগ্রপন্থির অপকর্মের ফলে গোটা মুসলিম সমাজ বিশ্ববাসীর সন্দেহের মধ্যে ঝুঁকি নিয়ে বসবাস করছে।
রাজধানীর একটি হোটেলে সফররত ব্রিটিশ মুসলিম প্রতিনিধি দলকে স্বাগত জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। ইসলামি রিলিফ আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন অংশ নেয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।
ইসলাম সাম্য, কল্যাণ ও শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করে আনোয়ার চৌধুরী বলেন, গুটিকয় উগ্রপন্থি জঙ্গি এবং সন্ত্রাসী ইসলামের এ বৈশিষ্ট্যকে অপহরণ করেছে।
তিনি বলেন, এর ফলে মধ্যপন্থি ও মূলধারার মুসলমানরা ঝুঁকির মধ্যে রয়েছেন এবং বিশ্ববাসী তাদের সন্দেহের চোখে দেখছে।
ব্রিটিশ মুসলিম প্রতিনিধি দলের এ সফরের ফলে যুক্তরাজ্য সরকার লন্ডনে বিস্ফোরণের পর যেসব পদক্ষেপ নিয়েছেন সেক্ষেত্রে মুসলিমদের প্রতি ভুল ধারণার অবসানে সহায়ক হবে বলে ব্রিটিশ হাইকমিশনার আশা প্রকাশ করেন।
