২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিরউদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহমেদের অনুপস্থিতিতে বৃহস্পতিবার থেকে বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালন শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

হৃদযন্ত্রের সমস্যার কারণে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সকালে স্পিকারের বাসভবন থেকে সরাসরি বঙ্গভবনে আসেন।

রাষ্ট্রপতির সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান, প্রতিরক্ষা সচিব মেজর জেনারেল এএনএম মনিরুজ্জামান এবং প্রেস সচিব এম মোখলেছুর রহমান চৌধুরী এসময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান ।

বুধবার দুপুরে জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের পরিবর্তে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।