২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-নরসিংদী সড়ক অবরোধ

যুব সংগ্রাম পরিষদের জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচীতে পুলিশি বাধায় সোমবার সকালে ঢাকা-নরসিংদী সড়ক অবরোধ করে রাখা হয়।

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 01:38 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

যুব সংগ্রাম পরিষদের উদ্যোগে একটি মিছিল শহরের সাটিরপাড়া এলাকায় পৌঁছলে পুলিশ মিছিলকারীদের বাধা দিলে তারা ঢাকা-নরসিংদী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় এই সড়কে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

ভূয়া ভোটার তালিকা বাতিল, বিএনপি জামাত জোটের অনুগত প্রধান নির্বাচন কমিশনার এবং অপর দুই নির্বাচন কমিশনারের নিয়োগ বাতিলের দাবীতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।